ঢাকা, , ,
ঢাকা, , ,

সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের স্পষ্টীকরণ বার্তা

সাংবাদিকদের প্রবেশাধিকার ও তথ্য সংগ্রহের বিষয়ে বাংলাদেশ ব্যাংক তার অবস্থান স্পষ্ট করেছে। গত বুধবার এক স্পষ্টীকরণ বার্তায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এই মর্মে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হচ্ছে। তারা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে দেশের জনগণের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক আরও জানায়, কোনো বিশেষ প্রয়োজনে কোনো নির্দিষ্ট কর্মকর্তার কাছ থেকে প্রবেশ পাশ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সংবাদকর্মীরা প্রয়োজনীয় তথ্যাদির ব্যাখ্যা গ্রহণ করতে পারেন। অপরদিকে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে প্রেস কনফারেন্স, প্রেস রিলিজ ও অন্যান্য মাধ্যমে সংবাদকর্মীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করছে।

এ ছাড়া অবাধ তথ্যপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তার সংরক্ষিত সব অর্থনৈতিক তথ্য ও উপাত্ত ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশ করে আসছে বলে জানিয়েছে স্পষ্টীকরণ বার্তায়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com