খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে বাংলাদেশের ত্রিপুরা জাতির প্রথম এমবিবিএস ডাক্তার বিশ্ব কীর্তি ত্রিপুরাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে ২০২৪ ,শনিবার সকালে খাগড়াছড়ি চম্পাঘাট অখন্ডমন্ডলী উপাসনা মন্দির ও শিশু সদন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় চম্পাঘাট শিশু সদন’র সভাপতি কনক বরণ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
সংবর্ধনা অনুষ্ঠানে চম্পাঘাট শিশু সদনের সাধারণ সম্পাদক অনক ত্রিপুরা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,যে জাতি গুণীজনকে সম্মান দিবে,সে জাতি তত উন্নত হবে। গুণী জনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ,জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যাস জ্ঞান দত্ত ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।