স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ২য় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পানছড়ি উপজেলার নির্বাচনী ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮ টা ৩০ মিনিটে ২য় ধাপে পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়।
উপজেলা চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীক নিয়ে বর্তমান প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ২৪ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিটন চাকমা আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ৩ শত ৫৭ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সৈকত চাকমা টিউবওয়েল প্রতীকে ২৪ হাজার ১৯ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিরন ত্রিপুরা চশমা প্রতীক নিয়ে ৭ হাজার ৩ শত ১৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ফুটবল প্রতীক নিয়ে ২১ হাজার ২শত ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজাতা চাকমা কলস প্রতীক নিয়ে ১৮ হাজার ৭ শত ৪৭ ভোট পেয়েছেন।
পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মৌমিতা দাশ উপজেলা অডিটরিয়ামে এ ফলাফল ঘোষনা করেন।