ঢাকা, , ,
ঢাকা, , ,

পাহাড়ে উৎসব মূখর পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
ত্রি-স্মৃতি বিজড়িত জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ শুভ বৈশাখি পূর্ণিমা (বুদ্ধ) পূর্ণিমা উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ মূর্তি দান,সংঘ দান,অষ্টপরিকখার দান,হাজার প্রদীপ প্রজ্জ্বলন নানাবিধ দানানুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

 

 

পাহাড়ে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। খাগড়াছড়িতে সকাল থেকে বিহারে বিহারে ধর্মীয় নানান ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের য়ংড বৌদ্ধ বিহার,ধর্মপুর বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বিহারগুলোতে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, বৌদ্ধ ভক্তদের হাতে নানা রকমের ফলমূল, ফুলসহ সোয়াইং পূজা নিয়ে আসতে থাকেন।

প্রদীপ প্রজ্জ্বলন, প্রার্থনা সহ রোগ শোক মুক্তি, দেশ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন। এছাড়াও চলছে ধর্মীয় দেশনা, পঞ্চশীল, অষ্টশীল দান, সংঘ দানাহ নানাবিধ দান।

 

বিকালে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পুলিশ সুপার মুক্তা ধর,মং রাজা সাচিং প্রু চৌধুরী,মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা, য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা থেরো,য়ংড বৌদ্ধ বিহারের সভাপতি থুয়াইলা প্রু চৌধুরীসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষসহ হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধধর্মালম্বীরা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com