ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ির তিন উপজেলায় ২য় ধাপে নির্বাচিত হলেন যারা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি :
ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়ি তিন উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। একটিতে আওয়ামী লীগ ও অপর দুই উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

 

 

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ৮’শ ৩২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভারত প্রত্যাগত শরনার্থী কল্যান পরিষদের নেতা সন্তোষিত চাকমা বকুল (দোয়াত-কলম) পেয়েছেন ৮ হাজার ৫’শ ৬৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ক্যউচিং মারমা (তালা) ১৬ হাজার ২’শ ৯১ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আসাদ উল্লাহ (বই) পেয়েছেন ১০ হাজার ৩’শ ১৭ ভোট।

 

নারী ভাইস চেয়ারম্যান পদে কল্যানী ত্রিপুরা(কলস) ১৭ হাজার ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকট তম প্রতিদ্বন্দ্বী  নিপু ত্রিপুরা(ফুটবল) পেয়েছেন ১১ হাজার ৬’শ ৭৭ ভোট।

পানছড়ি উপজেলা পরিষদের  বর্তমান উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্ৰ দেব চাকমা (কাপ পিরিচ) ২৪ হাজার ৮’৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ ( গনতান্ত্রীক সমর্থিত মিটন  চাকমা (আনারস) পেয়েছেন ১৬ হাজার ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সৈকত চাকমা (টিউব ওয়েল) ২৪ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা ৭ হাজার ৩১৮ ভোট।

 

নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা ত্রিপুরা (ফুটবল) ২১ হাজার ২’শ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পানছড়ি উপজেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব সুজাতা চাকমা (কলস) পেয়েছেন ১৮ হাজার ৭’৪৭ ভোট।

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ৩৩ হাজার ২’শ ১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো:  কাশেম (আনারস) পেয়েছেন ২৩ হাজার ৬’শ ৯ ভোট।

 

ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা (টিউবওয়েল) ৩২হাজার ৪’শ ৩৪ভোট নির্বাচিত হয়েছেন এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তফা কামাল পেয়েছেন ১৪ হাজার ৪’শ ৫২ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫হাজার ৬’শ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সীমা দেওয়ান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com