ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে উৎসব মূখর পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছছড়ি :
ত্রি-স্মৃতি বিজড়িত জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ শুভ বৈশাখি পূর্ণিমা (বুদ্ধ) পূর্ণিমা উপলক্ষে বিশ্বশান্তি কামনায় বুদ্ধমূর্তি দান, সংঘ দান, প্রাতপিন্ড দান,হাজার প্রদীপ প্রজ্জ্বলন নানাবিধ দানানুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

 

 

পাহাড়ে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। পানছড়িতে বুধবার বিকাল শান্তিপুর অরন্য কুটির, সংঘ মৈত্রী বোদ্ধ বিহার, নালকাটা আম্রকানন জনকল্যাণ বৌদ্ধ বিহার সহ বিহারে বিহারে ধর্মীয় নানান ধরনের আচার অনুষ্ঠানের আয়োজন শুরু করা হয়।

বৌদ্ধ বিহার পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে/২৪) সকালে বর্ণিল শোভা যাত্রা পানছড়ি কলেজ থেকে শুরু করে হাসপাতাল সড়ক হয়ে মির্জাবিল সংঘ মৈত্রী বোদ্ধ বিহারে শেষ হয়। শোভাযাত্রায় বৌদ্ধ ভিক্ষু ছাড়াও এলাকার শত শত বৌদ্ধ নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

 

 

বৃহস্পতিবার (২৩ মে/২৪) শান্তিপুর অরন্য কুটির সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, বৌদ্ধ ভক্তদের হাতে নানা রকমের ফলমূল, ফুল সহ সোয়াইং পূজা নিয়ে আসতে থাকেন। প্রদীপ প্রজ্জ্বলন, প্রার্থনা সহ রোগ শোক মুক্তি, দেশ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন।

অপর দিকে পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরে সকাল সাড়ে ৫টা হতে ভিক্ষু সংঘ,শ্রমন সংঘ ও অষ্টশীল পালনকারীদের পিন্ডদান , বুদ্ধ পতাকা উত্তোলন,বুদ্ধ পুজা,সীবলি পুজা ,উপগুপ্ত পুজা ও বন ভন্তে পুজা দেওয়া হয়।

 

 

পরে শান্তিপুর অরন্য কুটিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক পরম মৈত্রিয় শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির কর্তৃক ধর্মোপদেশ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com