ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় “নেশা ছেড়ে কলম ধরি,মাদকমুক্ত দেশ গড়ি”।

 

বৃহস্পতিবার (২৩মে) বিকাল ৪টায় খাগড়াছড়ি জেলা সদরস্থ বাংলাদেশ শিশু একাডেমি হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে. এম দিদারুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

 

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান (রানা),জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা মো. শাহ জাহান,মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর প্রমূখ।

 

 

প্রসঙ্গত; মাদকের কারণে কোনো জাতির সার্বিক শক্তি ও সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনষ্ট হয়। তরুণরাই জাতির শক্তি ও ভবিষ্যৎ, কিন্তু তারাযদি মাতকসক্ত হয়ে পড়ে,তাহলে সে প্রজন্মতাই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।মাদকদ্রব্য সেবনের সুবাদে বহুবিধ অঘটন ঘটিয়ে কত তরুণ আজ জেলহাজতে রাত পোহাচ্ছে তা আর কারোর অজানা নেই । এরই কারণে কোনো জাতির অর্থনৈতিকও উৎপাদন শক্তি ধ্বংসের সম্মুখীন হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com