ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে পুলিশের উদ্যোগে গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ মে ২০২৪ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে এ উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস, লিচু, জামরুল, কলা, ডাব, নারিকেল, পেয়ারা, তরমুজ, তালশাঁস, পেপে, খেজুর, বেল, জাম্বুরা সহ বিভিন্ন জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়।

 

এ সময় যেনো গ্রীষ্মকালীন ফলের সমাহার সেখানে একটি মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। আম, কাঁঠাল, আনারস, লিচু, জামরুল ও কলা ডাব, নারিকেল, পেয়ারা, তরমুজ, তালশাঁস, পেপে, খেজুর, বেল, জাম্বুরা সহ বিভিন্ন জাতের দেশীয় ফল এর সুমিষ্ট ঘ্রাণ যেন অনুষ্ঠানটিকে আরো বিমোহিত তরে তুলেছিল। এরই মধ্যে জমকালো অনুষ্ঠানে নানান ধরণের ফলের স্বাদ নিতে সবাই মাতোয়ারা হয়ে উঠেন।

পুলিশ লাইন্সের ফোর্স এবং বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফল উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পুলিশ পুলিশ সুপার মুক্তা ধর।

 

 

উদ্বোধনকালে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আমাদের দেশে প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগত মানে অনন্য। নিয়মিত পুষ্টিকর ফল শারীরিক রোগব্যাধি থেকে দূরে রাখে।এখন জৈষ্ঠ্য মাস চলছে। বাজারে এখন গ্রীষ্মকালীন অনেক ফল পাওয়া যাচ্ছে। আমরা আমাদের জেলা পুলিশের সকল সদস্যদের নিয়ে এই গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করতে পেরে ভালোই লাগছে। আজকে এখানে যারা উপস্থিত ছিল তারা সকলে এই ফল গুলোর স্বাদ উপভোগ করেছে।

 

এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, সুস্থ ও সুন্দর সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। আজ এই দিনে সবাই মিলে একসাথে পুলিশ লাইনে মৌসুমি ফল খেতে পেরে মনে হচ্ছে বাড়িতে বসে আত্মীয় স্বজনদের নিয়ে খাচ্ছি। পুলিশ লাইন্সে ফল উৎসবের আয়োজন খুব ভালো লাগছে। ফল উৎসবের আয়োজনটি আমরা আনন্দের সাথে উপভোগ করছি। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com