ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের নতুন কমিটি’র শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী কমিটি’র শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৪ মে ২০২৪ ,শুক্রবার সকলে জেলা শহরস্থ সংগঠনের কার্যালয়ে সনাতন ছাত্র-যু্ব পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শেখর সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী।

 

অনুষ্ঠানে সনাতন ছাত্র-যুব পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক পায়েল দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন,আমাদের সমাজে ঐক্যের বন্ধন সৃষ্টি করতে হবে। মাথায় যদি পচন ধরে তাহলে সংগঠনকে এগিয়ে নিতে পারবেনা। সনাতনী জনগোষ্ঠীর জন্য সনাতন ছাত্র-যুব কাজ করে যাচ্ছে। আমাদের নিজেদের সমস্যা গুলো আমাদেরকেই সমাধানের চেষ্টা করতে হবে। নিজেদের স্ব-মহিমায় সনাতন ছাত্র যুব পরিষদ এগিয়ে যাবে। সংগঠন ভিত্তিক প্রতিযোগিতায় আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সকল ভেদাভেদ,নিজেদের মধ্যে প্রতিযোগিতা থেকে সরে এসে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

 

 

এছাড়া তিনি বলেন,গরীব, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

 

 

এ সময় অন্যান্যদের মধ্যে শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটি’র সাধারণ সম্পাদক নির্মল দেব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী , শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ’র সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, কৈবল্য পীঠ রাধা-মাধব মন্দিরের সভাপতি স্বপন চন্দ্র দেবনাথ,উপজেলা মন্দির ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম মনিটরিং কমিটি’র সদস্য স্বপন ভট্টাচার্য্য প্রমূখ উপস্থিত ছিলেন ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com