ঢাকা, , ,
ঢাকা, , ,

অসচেতনতায় পানছড়িতে বসত ঘরে আগুনে পুড়ে ছাই

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আগুনে বসত ঘর পুড়ে গেছে।

 

 

২৫ মে ২০২৪ শনিবার দুপুর আনুমানিক ৩ টায় আগুনের ঘটনা ঘটে বলে জানা যায়।

 

আগুনে ক্ষতিগ্রস্থ মোঃ মফিজ উদ্দিন জানায় দুপুরে সে বাড়ীতেই ছিলো। থাকার ঘরের সাথেই শুকনো খড় রাখা ছিলো। ছোট বাচ্চরিা হয়ত আগুন নিয়ে খেলার সময় লাগিয়ে দিয়েছে। সঠিক সময়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস না এলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো।

 

 

পানছড়ি থানার এসআই সৈয়দ ছানাউল্রাহ জানান, আগুনের খবর পেয়েই আমরা ঘটনা স্থলে হাজির হই। ছোট বাচ্চাদের হাতে আগুন ও ম্যাচ দেওয়া উচিত নয়। অসতর্কতার কারেনেই এ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।

 

 

ফায়ার সার্ভিস পানছড়ির স্টেশান ইনচার্জ বিজন বিশ্বাস বলেন, এখন শুস্ক মৌসুম ।পরিবারের সকলকে সতর্কতা অবলম্ভন করতে হবে । সামান্য ভুলের কারনে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। ছোট বাচ্চাদের হাতে আগুন দিয়ে খেলাধুলা করতে দেওয়ায এধরনের বিপদের সম্মুখ্খিন হতে হযেছে। আগুনে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com