ঢাকা, , ,
ঢাকা, , ,

এবার ‘ঋতুকামিনী’ সিনেমায় অধরা খান

এখন নিয়মিত অভিনয় করছেন বর্তমান প্রজন্মের চিত্রনায়িকাদের মধ্যে গ্ল্যামারাস অধরা খান। তার অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এবার  ‘ঋতুকামিনী’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন এ নায়িকা

এ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির গল্প দারুণ। আমার চরিত্রেও বেশ ভেরিয়েশন আছে। গ্রামের একেবারেই সহজ সরল একটি মেয়ে। এবারই প্রথম সজল ভাইয়ার বিপরীতে অভিনয় করছি। এটা দারুণ অভিজ্ঞতা। আশা করছি মুক্তির পর সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করবেন।’

এদিকে অধরা কিছুদিন আগে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘দখিন দুয়ার’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়াও তার হাতে আরও একাধিক সিনেমার কাজ রয়েছে। যেগুলোর শুটিংও শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com