ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে নো হেলমেট নো ফুয়েল : সচেতনতা বাড়াতে পুলিশের উদ্যোগ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে সচেতনতা বাড়াতে নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি শুরু করেছে পুলিশ। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “একটু সজেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন”।

 

 

২৬ মে ২০২৪ , রবিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে শহরের বাস টার্মিনাল এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে থেকে এ কর্মসূচি শুরু করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর।

 

 

পরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসা প্রতিটি মোটরসাইকেলে নো হেলমেট নো ফুয়েল স্টিকার লাগিয়ে দেন পুলিশ কর্মকর্তারা। একইসাথে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন।

এ সময় ফিলিং স্টেশনের মালিক কর্মচারীদেরও হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের তেল না দেয়ার আহবান জানান।

 

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব থানার আওতাধীন এলাকার এ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া প্রত্যেক মোটর সাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিতে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com