ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী যুবদলের কারা নির্যাতিত ও কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।

 

২৬ মে ২০২৪, রোববার বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের প্রয়াত নেতা মো. ইব্রাহিম খলিলের কবর জিয়ারত ও তাঁর পরিবারের খোঁজ খবর নেন কেন্দ্রীয় নেতারা।

পরে জেলা বিএনপি’র নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা শাখা’র সভাপতি মাহাবুব আলম সবুজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নয়ন।

 

মতবিনিময় সভায় কারামুক্ত ও কারাবরণ করা জেলা যুবদলের নেতাকর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান কেন্দ্রীয় নেতাকর্মীরা।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সহ-সভাপতি মো. সাহেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য মো. ফিরোজ আবদুল্লাহ,,বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদল কেন্দ্রীয় কমিটি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য কামরুজ্জামান নান্ন , নির্বাহী সদস্য সাইফুর রহমান চৌধুরী শপথ প্রমুখ সহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার ও জেলা বিএনপি – অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com