ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে স্বাস্থ্য সেবা কেন্দ্রের মান উন্নয়নে স্কোর কার্ড ফলাফল মূল্যায়ন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
জাবারাং কল্যাণ সমিতি ও ওয়াই মুভস প্রকল্প’র উদ্যোগে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র কারিগরি সহায়তায় খাগড়াছড়িতে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের মান উন্নয়নে স্কোরকার্ড ফলাফল মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার(২৬মে) বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি সদরস্থ হোটেল গাইরিং হলরুমে এ কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের মান উন্নয়নে স্কোরকার্ড ফলাফল মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মো. জসীস উদ্দিন।

জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা,উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার নিতু দেওয়ান,মহালছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমাসহ আরও অনেকে।

 

এ সময় বয়ঃসন্ধিকালীল সেবা ও প্রজনন স্বাস্থ্য অধিকার সেবা বিষয়ে কিশোর কিশোরীদের চাহিদা মেটানো ও বিদ্যমান সেবা সমূহ বৃদ্ধিকরণ,মোবাইলে আসক্তি,সামাজিক যোগাযোগ মাধ্যমের কিশোরীদের নানামুখী সমস্যা,লিঙ্গ ও জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষার উপায়, যুব সমাজের প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে কর্মসূচি বাস্তবায়নে সামাজিক নেতৃবৃন্দের কর্মতৎপরতা ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধিকরণ বিষয়ে আলোকপাত করা হয়।

এ সময় এনসিটিএফ’র সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com