খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে জেলা সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে ২০২৪ ,মঙ্গলবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, আগামী ১জুন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে জেলায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৪ হাজার ৩ ‘শ ৭৮ জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৩’ শ ৮৯ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
খাগড়াছড়ি জেলায় এবার ৯৩৬ টি অস্থায়ী কেন্দ্র ও ১০ টি স্থায়ী কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ১১৬ জন স্বাস্থ্য সহকারী,পরিবার কল্যান সহকারী ৭৮ জন, সিএইচসি ১১৪ জন,স্বেচ্ছাসেবক হিসেবে ১ হাজার ৮’শ ৯২ জন দায়িত্ব পালন করবেন।
এতে কমিউনিটি ক্লিনিক ১১৪টি, ইউনিয়ন সাব-সেন্টার ১১টি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. ছাবের,টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জিতেন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সহ অন্যান্য সংবাদিকরা উপস্থিত ছিলেন।