স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
“নেশা ছেড়ে কলম ধরি,মাদকমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক /মেন্টর তৈরি উপলক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮মে ২০২৪ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যলায়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
মাদক সেবনের ফলে স্মরণশক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাওয়া। দীর্ঘদিনে মাদক সেবনে আত্মহত্যার প্রবণতা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। সেই সাথে মাদকের কুফল,প্রতিরোধ,মাদকমুক্ত দেশ গড়ার বিষয়ে আলোকপাত করা হয়। কর্মশালা শেষে প্রশিক্ষর্ণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মুক্তা ধর,সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর প্রমূখ উপস্থিত ছিলেন।