ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়ির লোগাং-এ পিতার হাতে শিশু কন্যার মৃত্যু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় মাদকাসক্ত পিতার হাতে ১১ মাসের শিশু কন্যা সাদিয়া আক্তার নিহতের ঘটনা জানা যায়।

 

এলাকাবাসী ও নিহত শিশুর মায়ের তথ্যানুযায়ী জানা যায়, গত ২৭ মে ২০২৪ ,সোমবার দুপুরে নিহত শিশুর পিতা ইমরান হোসেন নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রীর সাথে ঝগড়া – বিবাদে লিপ্ত হয় । ঐ সময় শিশুটি কান্না করছিলো। এতে নেশাগ্রস্থ ইমরান রাগ করে সাদিয়াকে কুলে তুলে নিয়ে আছাড় দিয়ে ফেলে দেয়। তাৎক্ষনিক শিশুটি অসুস্থ হয়ে যায়। তবে ঐদিন শিশুটিকে হাসপাতালে না নিয়ে তার নিজ বাসায় রেখে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে শিশু সাদিয়ার শারিরীক অবস্থা অবনতি হলে ২৮ মে ২০২৪ মঙ্গলবার বিকালে এলাকাবাসীর সহায়তায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে নয় ঘটিকায় শিশুটি খাগড়াছড়ি সদর হাসপাতালে মারা যায় ।

 

এই ঘটনার এলাকা জুড়ে শোকের মাতম।বিরাজ করছে। এবং পাষণ্ড পিতার শাস্তির দাবী জানিয়েছেন আত্মীয় স্বজন ও এলাকাবাসী।

 

 

ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষনিক খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে আসামী ঘাতক পিতা মো:ইমরান হোসেন( ৩৫) কে আটক করে করে পানছড়ি থানায় নিয়ে আসা হয়। নিহত শিশু কন্যার নানী ময়না আক্তার বাদি হয়ে পানছড়ি থানায় মামলা দায়ের করে।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম জানান, বিষয়টি খুবই পীড়াদায়ক। এই ঘটনায় আসামী ইমরান হোসেন এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আসামী পুলিশের হেফাজতে আছে । আসামীকে কোর্টে প্রেরণ করার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com