ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে রামগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায়, দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালি মানুষের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য শস্য বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড বিজিবির রামগড় ব্যাটালিয়ন।

 

 

৩০ মে ২০২৪ , বৃহস্পতিবার সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাইন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।

 

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন।

 

মানবিক সহায়তার অংশ হিসেবে ঘর নির্মানের জন্য বিভিন্ন ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৮ বান্ডেল ঢেউটিন, অসহায় ও দুস্থদের মাঝে নগদ ২১ হাজার টাকা চিকিৎসা ও বিবিধ সহায়তা, দুইজন নারীকে সাবলম্বীকরণে ২টি সেলাই মেশিন ও উপজেলার ৮টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০ কেজি চিনিসহ সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার টাকার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার প্রয়াসেই আজকের এই উদ্যোগ। এ অঞ্চলের মানুষের শিক্ষা, সংস্কৃতি সহ সব ধরনের প্রয়োজনে রামগড় ব্যাটালিয়ন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com