ঢাকা, , ,
ঢাকা, , ,

পরীমনির ফ্রিজভর্তি কী, চমকে উঠলেন ভক্তরা!

‘আলো-আঁধারি বাসায় নিজের ফ্রিজ খুলছেন। সেখানে থরে থরে সাজানো আছে মিষ্টির প্যাকেট। অর্থাৎ পুরো ফ্রিজ ভর্তি হয়ে আছে মিষ্টিতে। এমনকি ফ্রিজের ওপরেও রাখা আছে মিষ্টির প্যাকেট এবং কেক। আছে দই, মিষ্টি, কেক, লাড্ডুসহ হরেক রকমের বাহারি মিষ্টি।’

সেখানে পরী বলেন, ‘এই হল আমার ফ্রিজের আত্মকাহিনি’। ভিডিও করার সময় মিষ্টিজাতীয় খাবারের প্যাকেটে কোথায় কী রাখা আছে, বলতে শোনা গেছে।

তারকাদের সব সময়ই লাইট, ক্যামেরা এবং অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে হয়। ফিট থাকার জন্য অনেকে জিমে গিয়ে ঝরিয়ে ফেলেন অতিরিক্ত মেদ-চর্বি। নিজেদের আকর্ষণীয় করে তুলতে মেনে চলতে হয় খাদ্য তালিকাও। কিন্তু এ সময়ের আলোচিত নায়িকা পরীমনি গতানুগতিক ধারার বাইরে, যার প্রমাণ দিল তার ফ্রিজ।

শিগগির পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে। পাশাপাশি কলকাতায় ‘ফেলুবক্সী’ সিনেমায়ও অভিনয় করেছেন এ নায়িকা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com