ঢাকা, , ,
ঢাকা, , ,

রোহিঙ্গা ক্যাম্পের আগুনে পুড়েছে ২ শতাধিক ঘর

স্টাফ রিপোর্টার , কক্সবাজার:
কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের আগুন দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট।

 

 

শনিবার দুপুর ১ টার দিকে ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে ক্যাম্পের ২ শতাধিক ঘর।

 

 

৮ এপিবিএন এর অধিনায়ক মো. আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।

 

 

স্থানীয়দের বরাতে আমির জাফর বলেন, দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে। উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। দুপুর ২ টার পর রামু স্টেশনের আরও ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আড়াই টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

তিনি জানান, এমধ্যে প্রাথমিকভাবে ২ শতাধিক রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোন খবর এ পর্যন্ত পাওয়া যায়নি।

 

 

এর আগে গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মিভূত হয় ৩ শতাধিক বসত ঘর সহ নানা স্থাপনা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com