ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে মানিলন্ডারিং ও সন্ত্রাস দমন বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে মানিলন্ডারিং ও সন্ত্রাস দমন বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

১ জুন ২০২৪ ,শনিবার গাইরিং হোটেলের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।ট্রাস্ট ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের এসইডিপি এন্ড চীফ ম্যানেজার এ বি এম মিজানুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাস দমন ইউনিটের পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইমতিয়াজ আহমদ মাসুম বলেন,সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার যুগপৎ কাজ করার মাধ্যমে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংশ্লিষ্ট অপরাধ নির্মূলে এবং একই সাথে দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা বজায়
রাখায় অবদানের সুযোগ রয়েছে।

প্রশিক্ষণ সেশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংশ্লিষ্ট অপরাধের ধরণ, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে এ সংশ্লিষ্ট অপরাধের প্রকৃতি ও পদ্ধতিগত অনুসরণ, আর্থিক অপরাধ অনুসন্ধানের তাত্তিক ও ব্যবহারিক নিয়মাচার এবং সংগঠিত বিশেষ কিছু আর্থিক অপরাধের কেস স্টাডি প্রশিক্ষণার্থীদের মাঝে উপস্থাপন করা হয় ।

এ ছাড়াও মাঠ পর্যায়ে আর্থিক অপরাধ তদন্ত ও দমনের সাথে জড়িত কর্মকর্তাদের এ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মাসুদ রানা, যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন ও আনোয়ার হোসেন প্রমূখ। খাগড়াছড়ি জেলার সকল বানিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com