ঢাকা, , ,
ঢাকা, , ,

পাপারাজ্জিদের দেখে রেগে গেলেন হৃতিক!

বলিউডের গ্রিক গড খ্যাত অভিনেতা হৃতিক রোশন। চলতি বছরে মুক্তি পেয়েছিল তার ‘ফাইটার’ ছবিটি। বক্স অফিসে তেমন আশানুরূপ ফল করতে পারেনি এই ছবি। এর মাঝেই ‘ওয়ার ২’ ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন এ অভিনেতা। সেই কারণে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

সম্প্রতি পাপারাজ্জিদের সামনে প্রাক্তন স্ত্রীর সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছিল। এদিকে বড় ছেলে হৃহানের গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছিলেন।

তবে সোমবার (৩ জুন) মুম্বাই বিমানবন্দরে ব্লু ডেনিম, সাদা টি-শার্ট আর নীল জ্যাকেট পরিহিত অবস্থায় বাইরে বের হওয়ার সময় ছবি তোলার জন্য পাপারাজ্জিদের ভিড় জমালে রেগে গেলেন হৃতিক রোশন।

এ সময় রাগান্বিত হয়ে হৃতিক বলেন, ‘কী করছেন আপনারা, কেন আপনারা এমন করছেন। এ সব হচ্ছেটা কী?’। বার বার অনুরোধ করার পরও পাপারাজ্জিরা ছবি তুলেই যাচ্ছিলেন।

এদিকে, ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বে কবীর চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। জানা যায়, এ ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনা বৃদ্ধি করতে চিত্রনাট্যে পাঠান এবং টাইগারকেও রাখার কথা ভাবছেন নির্মাতারা। এ ছাড়াও থাকছেন জুনিয়র এনটিআর। এই প্রথম যশরাজের গুপ্তচর ব্রহ্মাণ্ডের কোনও ছবি পরিচালনা করতে চলেছেন অয়ন মুখোপাধ্যায়। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে সুজানের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হৃতিক। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তানদের দেখাশোনা করছেন দুজন মিলেই। বজায় রেখেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com