ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করলো প্রশাসন

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে বরণ করলো উপজেলা প্রশাসন।

 

এ উপলক্ষে মঙ্গলবার (০৪ জুন) সকাল ১০টায় রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভার সভাপতিত্ব করেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ।

 

সভার শুরুতে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নিলা কে ফুল দিয়ে বরণ করে নেন।

 

এ সময় রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম আলমগীর, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com