ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৫ জুন ২০২৪ বুধবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আজিজুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজন, পুলিশ সুপার মুক্তা ধর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো:ফরিদ আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহম্মদ শাহাদাত হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার রাজীব দে, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম প্রমূখ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

মাসিক সভায় আইনগত সহায়তার জন্য প্রাপ্ত আবেদন বিবেচনা ও সহায়তা প্রদান,জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সংক্রান্ত পর্যালোচনা,জেলা লিগ্যাল এইডের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে মুক্ত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com