ঢাকা, , ,
ঢাকা, , ,

ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার রামগড়ে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৪ দোকানিকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

 

 

৫ জুন ২০২৪ বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা রামগড় বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন ।

 

অভিযান পরিচালনা কালে বাজারের নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় খালেক হোটেলের মালিককে ১০ হাজার টাকা, মানহীন ও বিএসটিআই অনুমোদন ব্যতিত প্রসাধনী বিক্রি করায় হৃদয় কসমেটিকসের মালিককে ২ হাজার টাকা, একি অপরাধে রৃপকথার কসমেটিকসের মালিককে ২০ হাজার টাকা ও ফ্রিজে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে জাহাঙ্গীর মেডিকেল এর মালিককে ২০ হাজার টাকা সহ মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় এমন অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com