ঢাকা, , ,
ঢাকা, , ,

রাঙ্গামাটির তবলছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার , রাঙ্গামাটি :
রাঙ্গামাটি জেলার কোতোয়ালি থানাধীন তবলছড়ি অফিসার্স কলোনি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনুপম দেওয়ানএর কন্যা ডালিয়া দেওয়ান (৪০) নিজ বাড়িতে মারা গেছে।

 

ডালিয়ার বড় ভাই ঘাগড়া মৌজার হেডম্যান হিমেল দেওয়ান জানান, ডালিয়া দেওয়ান শুক্রবার সকালে ১১টার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাত করার কারণে ফ্রীজের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার জন্য থ্রী-পিন্ট প্লাগটা খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আমরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

তিনি আরও জানান, ডালিয়া দেওয়ান ইংরেজি বিষয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছে। বাবার চিকিৎসার জন্য চাকরি ছেড়ে রাঙ্গামাটি চলে আসে।

 

রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানায় যায়, ৭ জুন ২০২৪, শুক্রবার সাড়ে ১১ টার দিকে ডালিয়া দেওয়ানকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়। হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com