ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে ঈদ পূর্ববর্তী ও পরবর্তী আইন-শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলার কোরবানী পশুর হাট,ট্রাফিক ব্যবস্থাপনা, ঈদ জামাত এবং ঈদ পূর্ববর্তী ও পরবর্তী আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার(০৯জুন) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুক্তা ধর।

 

এ সভায় পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পরিবহন সেক্টর, ট্রাফিক ব্যবস্থা, যাত্রী সেবা, সরকার নির্ধারিত যাত্রী ভাড়া, যানজট নিরসন, পশুর হাটের শৃঙ্খলা, সিসি-টিভির ব্যবহার, জাল টাকা সনাক্তকরণ বুথ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মার্কেট ও যাত্রী বাহী সহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, মেডিকেল টিম, ব্যাংকিং সেবা, নির্বিঘ্নে ঈদের জামায়েত আয়োজন সহ সার্বিক আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পরিবহন সেক্টর ও পশুর হাটকে কেন্দ্ৰ করে কোন ধরনের চাঁদাবাজি পরিলক্ষিত হলে কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োগের হুঁশিয়ারি দেন তিনি।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ মো. জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীর হাসান, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বিশ্বাস, জেলা ট্রাফিক ইন্সটেক্টর সুপ্রিয় দেব সহ যানবাহন মালিক সমিতির প্রতিনিধি,বাজার ও ব্যবসায়ী সমিতি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com