ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে ভারতীয় আতশবাজি সহ ২ জন আটক

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ৯ শত প্যাকেট ভারতীয় আতশবাজি ও পরিবহন কাজে ব্যবহৃত একটি অটোরিক্সা সিএনজি সহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত আব্দুল মমিন প্রকাশ আবু (২৬) রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকার মৃত শাহাব উদ্দিন ও মোঃ রুবেল (২৬) রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী এলাকার আবুল খায়ের এর ছেলে।

 

পুলিশ জানায়, ৯ জুন ২০২৪, রবিবার ভোর রাতে রামগড় বাজারের পুলিশ বক্স এর সামনে পাকা রাস্তার উপর বিপুল পরিমাণ আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজি সহ তাদেরকে আটক করা হয়।

 

রামগড় থানার এসআই মহসিন মোস্তফা জানান, গোপনে সংবাদ পেয়ে ৯শত প্যাকেট অবৈধ ভারতীয় আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ আসামীদের গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com