ঢাকা, , ,
ঢাকা, , ,

আশ্রয়ণ প্রকল্পের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জেলা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার বিকালে সাড়ে ৫টায় খাগড়াছড়ি সদরস্থ শালবনে বঙ্গমাতা আবাসন প্রকল্পের বসবাসরত শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন পুলিশ সুপার মুক্তা ধর।

 

বিতরণকালে পুলিশ সুপার মুক্তা ধর বলেন,“ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজে একটি অংশ রয়েছে যাদের কাছে ঈদ-আনন্দ মানেই হলো বেঁচে থাকার লড়াই। দু’বেলা খাওয়ার সংগ্রাম। আজো রয়েছে দুঃখী মানুষের ভীড়। আমরা কি পারিনা- তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতে। তাদের মুখে একটু হাসি ফোটাতে। নতুন পোশাক বা ঈদের অন্য আনন্দগুলো তাদের সাথে ভাগাভাগি করে নিতে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ, আপনারাও অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন,পুলিশ পরিদর্শক মুহাম্মদ খালেদ হোসেন, সদর থানার অফিসার্স ইনচার্জ মো.তানভীর হাসান, সদর থানার এস আই মো. আল মামুন প্রমুখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com