ঢাকা, , ,
ঢাকা, , ,

মোদির শপথ অনুষ্ঠানে ৩০ টাকার ওআরএস খেলেন শাহরুখ-মুকেশ

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিরা উপস্থিত হয়েছিলেন। এছাড়াও ছিলেন দেশের নামিদামি সব শিল্পপতি। ছিলেন বলিউডের খ্যাতনামা তারকারাও। সেখানে সবার নজর কেড়ে নিলেন শাহরুখ ও মুকেশ অম্বানী ও তাদের হাতে থাকা ওআরএস।

শাহরুখ গিয়েছিলেন নিজের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে। বসেছিলেন মুকেশ অম্বানীর পাশে। দিন কয়েক আগে আইপিএলের খেলা চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ।

উল্লেখ্য, ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিলেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে মোদি এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথসহ বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com