ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে আরো ৮১ পরিবার পেলো জমি সহ আশ্রয়ণের ঘর

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন আরো ৮১টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

 

১১ জুন ২০২৪ ,মঙ্গলবার সকাল ১১টারর গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আশ্রয়ন-২ প্রকল্প এর আওতায় ৫ম পর্যায়ে (২য় ধাপ) নির্মিত এসব ঘর ও জমির দলিল উপকার ভোগীদের হস্তান্তর কাজের উদ্বোধন করেন।

 

এ উপলক্ষে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে আশ্রয়ণের ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে জমি ও গৃহ হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, পিআইও নজরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্ল্যাহ সহ প্রমুখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com