ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ির ৫ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৫টি উপজেলা সহ চট্টগ্রাম বিভাগের ৫০টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

 

১২ জুন ২০২৪ , বুধবার দুপুরে চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে(পিটিআই) এর অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠিত হয়। এদিন শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল আহমেদ।

এ দিন চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার পাঁচ উপজেলা সহ ৫০টি উপজেলা নব-নির্বাচিত ৫০জন চেয়ারম্যান, ৫০জন ভাইস চেয়ারম্যান ও ৫০ জন মহিলা ভাইস চেয়ারম্যান সহ ১’শ ৫০ জন শপথ গ্রহণ করেন।

শপথ নেন খাগড়াছড়ি জেলার সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মো. দিদারুল আলম, পানছড়ি উপজেলার চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, দীঘিনালার চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, মহালছড়ি উপজেলার চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও লক্ষীছড়ির চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পানছড়ি উপজেলার মনিতা ত্রিপুরা,খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণী ত্রিপুরা, দীঘিনালা উপজেলার সীমা দেওয়ান,মহালছড়ি ও লক্ষীছড়ির মহিলা ভাইস চেয়ারম্যানরা এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) খাগড়াছড়ি সদরের ক্যউচিং মগ,মহালছড়ি উপজেলার মো. জসীম উদ্দিন সহ ৫০টি উপজেলার নব-নির্বাচিতরা।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com