ঢাকা, , ,
ঢাকা, , ,

হিজবুল্লাহর ড্রোন নিয়ে ‘মহাচিন্তায়’ ইসরায়েল!

ইসরায়েলের জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনগুলো। গত ৮ অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের এই ব্যর্থতার কথা ইতোমধ্যে স্বীকারও করেছে।

ইসরায়েলি আর্মি রেডিও’র এক প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে হিজবুল্লাহ ব্যবহৃত ড্রোনগুলো এমন এক হুমকি, যার কোনও সমাধান নেই তাদের কাছে নেই। তারা আরও জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন আটকানো রকেট এবং ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেয়েও বেশি কঠিন।

 

সোমবার ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর চারটি ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে। সেগুলো সফলভাবে উত্তর ইসরায়েলে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এরপর বিস্ফোরিত হয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

আর্মি রেডিও জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোনগুলোকে আটকানো নানা কারণে সম্ভব হচ্ছে না। বিশেষত ড্রোনের আকার, লক্ষ্যে পৌঁছানোর আগে এটির উৎক্ষেপণের সময় এবং লক্ষ্যযুক্ত স্থানগুলোর ভূখণ্ড চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

সেনাবাহিনী অতিরিক্ত প্রযুক্তিগত উপায় বিকাশের জন্য ইউক্রেন এবং সৌদি আরবে পরিচালিত ড্রোন হামলা থেকে শিক্ষা নেওয়ার জন্য কাজ করছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com