ঢাকা, , ,
ঢাকা, , ,

ফটিকছড়িতে ৩ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি:
ফটিকছড়িতে তিন কোটি টাকা মূল্যের ১০৫ শতক খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

 

১২ জুন ২০২৪ , বুধবার দুপুরে নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের শাহ চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।

 

সুত্র জানায় , দীর্ঘদিন যাবৎ স্থানীয় শহীদুল আলম, তৌহিদুল আলম, মোহাম্মদ রুবেল ও বিবি আয়শা নামে তিন ব্যাক্তি ওই জমিতে ঘেরা বেড়া দিয়ে নিজেদের দখলে রেখেছিল।

 

খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিধি অবৈধ ঘেরা বেড়া অপসারণ পূর্বক ১০৫ শতক জমি উদ্ধার করে পতাকা টানিয়ে দেন। পরে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দখল বুঝিয়ে দেন।

 

জানতে চাইলে নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপশ্রী নাথ জানান, উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে ‘অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১০৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করে পৌরসভার সংশ্লিষ্ট শাখায় বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন খাস জমি উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com