ঢাকা, , ,
ঢাকা, , ,

সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু বিরোধীদলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের নিকট জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধী দলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের নিকট পবিত্র ঈদুল আজহার কার্ড পৌঁছে দেন।

এ ছাড়া, সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাসভবনে ঈদের কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com