ঢাকা, , ,
ঢাকা, , ,

ঈদে রুনা লায়লার নতুন গানের চমক

উপমহাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী রুনা লায়লা। কয়েক যুগ ধরে তার সংগীতের সঙ্গে পথ চলা। ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। যার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি।

এবারের ঈদকে সামনে রেখে ভক্তদের জন্য থাকছে রুনা লায়লার চমক। ঝুলিতে থাকা নতুন গান শুনিয়ে মনোরঞ্জন করবেন ভক্তদের। শুধু গানই নয়, শ্রোতাদের সঙ্গে গল্প-আড্ডাতেও আসর জমাবেন তিনি।

রুনা লায়লার নতুন এই আয়োজনটি প্রচার হবে বাংলাদেশ বেতারে। সেখানে খ্যাতিমান এই শিল্পীর নতুন গানসহ একটি সাক্ষাৎকারের ও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির শিরোনাম, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’।

নতুন এই গানটি লিখেছেন জীবন্ত কিংবদন্তি গীতিকার রফিক উজ্জামান, সুর করেছেন মো. সাদেক আলী। এরই মধ্যে বাংলাদেশ বেতারে এর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে গানের পাশাপাশি সংগীতের দীর্ঘ জার্নি নিয়েই কথা বলবেন এই শিল্পী।

রুনা লায়লার নতুন গান ও সাক্ষাৎকারটি প্রচারিত হবে বাংলাদেশ বেতারে, ঈদের দিন বেলা ১১টায়। বাংলাদেশ বেতার মুঠোফোন অ্যাপেও অনুষ্ঠানটি শোনা যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ বেতারে ১৪ বছর কণ্ঠ দেওয়া থেকে বিরত ছিলেন রুনা লায়লা। এরপর কয়েক মাস আগে বাংলাদেশ বেতারে ‘ও বৃষ্টি তুমি’ গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে বিরতির ইতি টানেন  উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী। এরপর নতুন গানের কাজ করতে বেশি সময় নেন নি তিনি।

রুনা লায়লা মাঝখানে বেশ কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন। গত ৩১ মে তিনি দেশে ফিরে ব্যস্ত হয়েছেন। দেশে ফিরেই কাজ শুরু করেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ অনুষ্ঠানের।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com