ঢাকা, , ,
ঢাকা, , ,

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ সুমন

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সহ -সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ সুমন।রবিবার সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায়  প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

সুমন আরো বলেন, আসুন আমরা এবারের ঈদুল আযহায় হযরত ইব্রাহিম আঃ এর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত কোরবানির শিক্ষাকে সামনে রেখে আমাদের ত্যাগ ও কোরবানি বহুগুণে বাড়িয়ে দিই।

আমি দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি আবারো সবাইকে ব্যথাতুর হৃদয়ে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করছি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com