ঢাকা, , ,
ঢাকা, , ,

সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে আ. লীগের সভা কাল

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে সভা করবে আওয়ামী লীগ। আগামীকাল বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ-সভা অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৯ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা সভা করবেন। এতে ঢাকার দুই সিটি করপোরেশন মেয়ররাও উপস্থিত থাকার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com