ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে দুই দিন ব্যাপি যোগ ব্যায়াম প্রদর্শন সম্পন্ন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
“নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে দুই দিনব্যাপি আন্তর্জাতিক যোগ ব্যায়াম/ইয়োগ দিবস উদযাপিত হয়েছে। খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের বর্ণিল আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

 

শনিবার (২২জুন) ভোর সাড়ে ৫টায় খাগড়াছড়ি সদরস্থ জিরোমাইল থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে আলুটিলা পর্যটন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আৰোচনা সভার পরপরেই বিভিন্ন ধরনের যোগ ব্যায়ম প্রদর্শন, প্র্যাকটিক্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে আলোচনা সভায় খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা’র উপ-মহা ব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ইয়োগা প্রশিক্ষণার্থীরা যোগ দেন। শুদ্ধ যোগচর্চার প্রসারে প্রাচীন ইয়োগা খাগড়াছড়িতেও ধারাবাহিক কাজ করে যাচ্ছে, তারই স্বীকৃতি এবারের আন্তর্জাতিক যোগ দিবস ব্যাপক মানুষকে আন্দোলিত করবে, যোগ সম্পর্কে আগ্রহী করে তুলবে, যা সকলেই শুদ্ধ যোগ চর্চাকে আরও প্রসারিত রাখবে। ইয়োগা বা যোগ ব্যায়ম হল শরীর আর মন যুক্ত করে সুস্থ থাকার এক প্রাচীন পদ্ধতি।

 

ইয়োগার বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা ও যোগ ব্যায়াম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দিন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলে প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা,ডাক্তার রাজর্ষী চাকমা,খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের পরিচালক সাগরিকা ত্রিপুরা, প্রশিক্ষক অর্পন বিকাশ ত্রিপুরা সহ ইয়োগা প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com