ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কৃতি শিক্ষার্থী ২০২৪ অনুষ্ঠিত

পানছড়ি , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গড়ে উঠা সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও এসএসসি ২০২৪ পরীক্ষায় জিপিএ প্রাপ্ত,বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ( ২২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটের সময় সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

মিঠুন সাহার সঞ্চালনায় ও মতিউর রহমান এর সভাপতিত্বে পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সমীর দত্ত চাকমা , উপজেলা ভাইস চেয়ারম্যান সৈকত চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নিমাই দেবনাথ, সদস্য আছিয়া বেগম সহ সংগঠন সদস্যবৃন্দ,কৃতি শিক্ষার্থী, অভিভাবক , সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা শুভেচ্ছা জানান এবং এই সংগঠন এর সাফল্য কামনা করেন। ভবিষ্যতে যেকোনো সামাজিক কার্যক্রমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com