ঢাকা, , ,
ঢাকা, , ,

বিয়ের পর ধর্ম বদলাবেন সোনাক্ষী? মুখ খুললেন জাহিরের বাবা

আগামী ২৩ জুন বিয়ে করতে চলেছেন ভারতীয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে বলিউডের এক সেলেব্রেটির বিয়ে নিয়ে যতটা আলোড়ন তৈরি হওয়ার কথা তার থেকেও বেশি বিতর্ক তৈরি হচ্ছে। প্রথমে তো অভিনেত্রীর বাবা মেয়ের বিয়েতে থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। এবার সামাজিক মাধ্যমে আলোচনা চলছে এই নিয়ে যে, বিয়ের পর সোনাক্ষী ধর্ম বদলাবেন কি না?

সম্প্রতি সালমান খানের পার্টিতেও প্রেমিক জাহিরের সঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী। তবে কখনোই তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। এখন যখন বিষয়টি সামনে এলো তখন শুরু হয়েছে ধর্ম নিয়ে আলোচনা। তবে সত্যিই সোনাক্ষী নিজের ধর্ম বদলাবেন কি না, তা নিয়ে জবাব দিয়েছেন জাহিরের বাবা।

সম্প্রতি কপিল শর্মার শোতে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল আচমকাই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী সোজাসাপটা উত্তর দেন, “আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” যদিও জাহিরের প্রসঙ্গ এড়িয়ে যান সোনাক্ষী।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com