ঢাকা, , ,
ঢাকা, , ,

নিজের বিয়ের দায়িত্ব দর্শকদের ওপর ছেড়ে দিলেন মোনালিসা

মোজেজা আশরাফ মোনালিসা। আগামী অক্টোবরে বয়স ৪০ বছর হতে চলেছে তার। এক সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে তিনি। যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে ফিরেছেন মোনালিসা। এরই মাঝে কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে। যেখানে বারবার নিজের ব্যক্তিগত জীবন নিয়েই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি।

শুধু বিয়ে নয়, কথা হয়েছে তার রূপ এবং তারুণ্যের রহস্য নিয়েও। বিষয়টি নিয়ে তিনি বলেন, রূপ এবং তারুণ্যের রহস্য হচ্ছে দর্শকদের ভালোবাসা। কারণ, দর্শকেরা চান না আমার বয়স হয়ে যাক, বুড়ো হয়ে যাই। এ কারণেই আমার বয়স বাড়ছে না।

এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মনের মতো কাউকে পেলেই আবার বিয়ে করবেন তিনি।

মোনালিসার কথায়, ‘সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনো চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না। এখন ডাবল হতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা, অনেক কিছু ব্যাপার আছে।’

দর্শকদের জন্য চমক আসছে জানিয়ে তিনি বলেন, ‘দর্শকদের জন্যও ব্যস্ত হয়ে গেছি, অনেকগুলো পরিকল্পনা চলছে, দেখি কী হয়।’

প্রসঙ্গত, বিয়ের পর ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্ক চলে যান মোনালিসা। সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন।

বিয়ের পর স্বামীকে নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হলেও মোনালিসার সেই সংসার সুখের হয়নি। মাত্র বছরখানেকের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি। এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com