স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লোগাং জোন (৩ বিজিবি)-র পক্ষ হতে একটি জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় অসহায় দুঃস্থ ও স্বাবলম্ভি হয়ে গড়ে উঠতে আর্থিক ও বিবিধ অনুদান প্রদান করা হয়েছে।
২৪ জুন ২০২৪ , সোমবার সকালে লোগাং জোন সদর দপ্তরে জোন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি উপস্থিত থেকে প্রতিবন্ধী-র জন্য হুইল চেয়ার, দুস্থ পরিবারকে ঢেউটিন, সেলাই কাজ জানা দুস্থ ও অসহায় মহিলাকে সেলাই মেশিন, অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান, শিক্ষার্থীকে বই ক্রয় এবং পানছড়ি অনির্বান শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত পাহাড়ী-বাঙ্গালীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন।
৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি জানান, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন সময়ে অসহায় ও দুঃস্থদের মাঝে বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান চলমান আছে , আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ।
এ সময় ১৭ জন উপকারভোগীগন ছাড়াও ৩ বিজিবি-র অন্যান্য কর্মকর্তাগন সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।