ঢাকা, , ,
ঢাকা, , ,

ফটিকছড়িতে নিষিদ্ধ জালে মাছ শিকারের অপরাধে দুইজনকে অর্থদন্ড ও বালু জব্দ

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের ফতেপুরস্থ তেরপারই খালের মিলিত স্থান হালদা নদীর মোহনায় প্রজনন মৌসুমে নিষিদ্ধ ঘোষিত জাল পেতে মাছ শিকারের অপরাধে দুই ব্যাক্তিকে অর্থ দন্ড করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৩ জুন (রবিবার) দিবাগত রাত ১০ দিকে উক্ত এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। হালদা নদী ও তেরপারই খালের মোহনায় নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় স্থানীয় দুই ব্যাক্তিকে জাল সহ হাতে নাতে আটক করে ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

 

সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ধর্মপুর ও রাউজান সীমান্তবর্তী সর্তা খালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জোজাম্মেল হক চৌধুরী। এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত ৫ হাজার ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি করে সমুদয় টাকা রাষ্ট্রীয় কেষাগারে জমা দেয় হয়।

জানতে চাইলে নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com