ঢাকা, , ,
ঢাকা, , ,

সংস্কৃতির মধ্যদিয়েই আমাদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সমৃদ্ধ হবে; পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
বাংলাদেশ বহু সংস্কৃতিতে ভরপুর। আমাদের এই দেশ বহু সম্প্রদায়ের সংস্কৃতিতে ভরপুর। এদেশে বহুজাতি,বহু ভাষাভাষী, বহুগোষ্ঠীর মানুষ বসবাস করে। আজকের সংস্কৃতিক উৎসবের মধ্যদিয়েই আমরা এখানে বহু জাতিগোষ্ঠীর মিলিত হয়েছি। আমরা সকল সংস্কৃতির মধ্যদিয়েই সম্প্রীতির ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাই। সকল সম্প্রদায়কে সাথে নিয়েই ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাই।

 

 

২৯ জুন ২০২৪ শনিবার বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী বাউল,ধামাইল ও স্থানীয় লোকসংগীতের সমন্বয়ে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে পৌর টাউন অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

 

তিনি আরও বলেন,বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছিয়ে দিবে আমাদের সংস্কৃতির প্রজন্মরাই। নতুন প্রজন্মরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। সাংস্কৃতিক উৎসবের মধ্যদিয়েই আমাদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সমৃদ্ধ হবে। মূল কথা সংস্কৃতির মধ্যদিয়েই ভাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সমৃদ্ধ হবে।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর,পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসকের সহ-ধর্মিনী রাবেয়া চৌধুরী,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন প্রমূখ।

 

এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com