রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন রবিবার সকালে ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন।
সভায় রামগড় সহ পার্বত্যাঞ্চলের আঞ্চলিক সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ ভূমি দখল, সীমান্ত সুরক্ষা, ইভটিজিং, মাদক চোরাচালান, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয় উঠে আসে।এ সময় ব্যাটালিয়ন অধীনস্ত অঞ্চলে চাঁদাবাজি ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ শান্তি-শৃঙ্খলায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ত্রিপুরা , পৌর মেয়র রফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাস সহ বিজিবির পদস্থ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।