ঢাকা, , ,
ঢাকা, , ,

ন্যায্যমূল্যে তেল, ডাল ও চাল বিক্রি শুরু কাল

সারা দেশে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে সোমবার (৮ জুলাই) থেকে স্বল্পমূল্যে সোয়াবিন তেল, মসুর ডাল ও চাল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার (৭ জুলাই) টিসিবি থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি আগামীকাল শুরু হবে। সিটি করপোরেশন এবং জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা।

আগামীকাল সোমবার সকাল ১০টায় উত্তর সিটি করপোরেশনের বনানী ১৯ ম্বর ওয়ার্ডের অ্যান্ড টি কলোনি আনসার ক্যাম্প মাঠে বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন টিসিবির বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।

একজন কার্ডধারী সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, পাঁচ কেজি চাল, দুই কেজি করে মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন বা রাইসব্রান অয়েলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা দামে বিক্রি করবে টিসিবি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com