ঢাকা, , ,
ঢাকা, , ,

থানচিতে নৌকা ডুবে মৃত শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

থানচি, বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের থানচি উপজেলায় নৌকা ডুবে শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়া এবং মৃতদেহ উদ্ধার হওয়া পরিবার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।

 

১০ জুলাই ২০২৪ ,বুধবার দুপুরে থানচি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ এর নির্দেশনায় মৃত শান্তি রানি ত্রিপুরা- র পিতা মুক্তিজন ত্রিপুরা ও তার সহধর্মীনিকে নগদ ২৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মোঃ মুশফিকুর রহমান, ২ নং তিন্দু চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ১ জুলাই ২০২৪ সকালে উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিড়িঁ এলাকা থেকে নৌকা যোগে থানচি সদরে স্কুলে যাওয়ার পথে নদীর প্রবল স্রোতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালেও প্রাথমিক স্কুল পড়ুয়া শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবাণী ত্রিপুরা (৯) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজের ৭ দিন পরে বলীপাড়া ইউনিয়নে ক্রংক্ষ্যং পাড়া নিচে শিলাঝিড়িঁ নামক স্থান থেকে শান্তিরানী ত্রিপুরা (১০) মরদেহটি উদ্ধার করেন থানচি থানা পুলিশ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com