ঢাকা, , ,
ঢাকা, , ,

দ্বিতীয় হানিমুনে কোথায় গেলেন সোনাক্ষী-জাহির?

দীর্ঘ ৭ বছর সম্পর্কে থাকার পরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ধর্মীয় আচারহীন বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কয়েক জন তারকা এবং দম্পতির আত্মীয় পরিজন।

তাদের বিয়ের পর থেকেই চারিদিকে নানা ধরনের খবর। প্রথমে শর্ট ট্রিপ আর এবার জমিয়ে দ্বিতীয় মধুচন্দ্রিমা। সোনাক্ষী ইনস্টাগ্রামে এই বিশেষ ভ্রমণের কিছু ছবিও শেয়ার করেছেন।

যেখানে তাকে সুইমিং পুলের কাছে বেশ আনন্দে মেতে থাকতেও দেখা গিয়েছে। তার ভক্তেরা মাঝেমধ্যেই এই বিয়ে নিয়ে নানা মন্তব্য করলেও, মধুচন্দ্রিমার ছবি দেখার জন্য যে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে একথা বলা যায়।

বিয়ের পর ফিলিপিনসে দ্বিতীয় হানিমুন সেলিব্রেট করেছেন সোনাক্ষী ও জাহির।  সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সমস্ত মুহূর্ত তাদের ভক্তদের সঙ্গে ভাগ করেও নিচ্ছেন।

সোনাক্ষী এবং জাহিরের এই ছবিগুলি দেখে এটা স্পষ্ট যে তারা তাদের বিবাহিত জীবন ভীষণভাবে উপভোগ করছেন এবং একে অপরের সঙ্গে প্রতিটি মুহূর্তকে উদযাপনের মাধ্যমে বিশেষ করে তুলছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com