ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে নগদ লিমিটেড এর আয়োজনে উদ্যোক্তা সমাবেশ ও পুরস্কার বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ডিজিটাল ব্যাংকিং সেবা নগদ লিমিটেড এর আয়োজনে উদ্যোক্তা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮জুলাই) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা শহরস্থ অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ লিমিটেড’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিহাব উদ্দিন চৌধুরী।

 

এ সময় বক্তব্য রাখেন নগদ লিমিটেড’র ন্যাশনাল সেলস ম্যানেজার মো. শাহীন সারওয়ার ভূঁইয়া,রিজিওনাল সেলস ম্যানেজার শামীমুল হাসান চৌধুরী,এরিয়া ম্যানেজার মো. মহিউদ্দিন প্রমূখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,নগদ অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্নক্ষেত্রে অর্থ স্থানান্তর সহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন। নগদ বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল আর্থিক সেবা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলোচনা সভার পরপরেই টার্গেট পূরণ করা ৫জন নগদ উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com